
সাধারণ খাদ্য-সামগ্রীর caloric তথ্য আমরা সহজেই internet থেকে পেয়ে থাকি। কিন্তু রুটি অথবা পরাটা-র caloric value হিসেব করা সহজসাধ্য নয়- কেননা দুজন মানুষ কখন-ই এক সাইজ অথবা পুরুত্তের রুটি অথবা পরটা বানায় না। কেউ আবার তেল ব্যবহার করেন, কেউবা ঘি। তাই ১টি রুটি অথবা পরাটাতে কত ক্যালরি আছে তা সাথে সাথে বলা সম্ভব নয়।
আসুন খুব সহজেই আপনার বানানো রুটি অথবা পরাটাতে কত ক্যলরি আছে তা বের করার পদ্ধতি জেনে নেই…
ধরা যাক আপনি ৪টি পরাটা বানাচ্ছেন। খামি বানাতে আপনার লাগছে ১cup আটা, পানি ও ১ টে.চামচ তেল। আর ভাজতে ১ টে.চামচ ঘি।
- আপনি ১cup গমের আটাতে মোটামুটি ৪০০ ক্যালরি ধরা যায়। আটার প্যাকেটের গায়ে তথ্য থেকেও আপনি ক্যালরি পরিমাণ বের করতে পারেন।(a)
- খামির জন্য ১ টে.চামচ সয়াবিন তেলে ৪০ ক্যালরি।(b)
- সবগুলো পরাটা ভাজার জন্য যদি ১ টে.চামচ ঘি ব্যবহার করেন তাহলে আপনি পাচ্ছেন ১২০ ক্যালরি।(c)
- ধরা যাক, আপনার বানানো পরাটার সংখ্যা ৪ টি।(d)
- তাহলে প্রত্যেক পরাটায় আপনি পাচ্ছেন (a+b+c)/d
উদাহরণ- ১ cup আটা, ১টে. চামচ তেল ও ১ টে. চামচ ঘি দিয়ে আপনার বানানো ৪ টি পরাটার প্রত্যেকটিতে আপনি পাচ্ছেন (৪৪০+৪০+১২০)/৪ = ১৫০ ক্যালরি।
একইভাবে আপনি নান রুটি, আলু পরাটা ইত্যাদি খাবারের ক্যালরি বের করতে পারবেন।